× Banner
সর্বশেষ
মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে জানালেন আইন উপদেষ্টা নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত করছে চিন ও পাকিস্তান -জাতিসংঘ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার বঞ্চিত করছে চিন ও পাকিস্তান। এমনই অভিযোগ জমা পড়েছিল জাতিসংঘে৷ সংস্থার এক গুরুত্বপূর্ণ বৈঠক শেষে দুই দেশের বিরুদ্ধেই এই অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংস্থা৷ বৈঠকে এই ইস্যুতে একযোগে উদ্বেগ প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা৷ তাদের দাবি ছিল বেজিং ও ইসলামাবাদ তাদের দেশের সংখ্যালঘুদের মানবাধিকারের প্রশ্নে যত্নশীল নয়৷

বিশ্বের দরবারে বেশ অস্বস্তিতে পাকিস্তান৷ একদিকে কাশ্মীর ইস্যুতে চিন ছাড়া কাউকেই পাশে পায়নি ইসলামাবাদ৷ এবার সেই চিনের সাথেই জাতিসংঘে তীব্র সমালোচিত হল তারা৷ বন্ধু চিন ও পাকিস্তানে বারবার ভুলুন্ঠিত হয়েছে মানবাধিকার, এমনই অভিযোগ জাতিসংঘের৷ সেই ইস্যুতেই শুক্রবার চিন ও পাকিস্তানকে একহাত নিল জাতিসংঘ৷

তালিকায় ছিল চিনের উইঘুর সম্প্রদায়, পাকিস্তানের হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নির্যাতনের তথ্য৷ এই ইস্যুতে চিন ও পাকিস্তানের বিরুদ্ধেই বক্তব্য রাখে জাতিসংঘের সদস্য দেশগুলি৷ বিশেষত সরব হয় আমেরিকা, ব্রিটেন ও কানাডা৷

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের প্রতিনিধি স্যান ব্রাউনব্যাক জানান, তাঁর দেশ রীতিমত শঙ্কিত সংখ্যালঘুদের ওপর নিয়মিত হয়ে চলা অত্যাচার নিয়ে৷ চিন ও পাকিস্তান দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিক৷ চিনে উইঘুর, কাজাক, মুসলিম, তিব্বতী বৌদ্ধ, ক্যাথলিক, ফালুন গং সম্প্রদায়গুলি দিনের পর দিন নির্যাতনের শিকার৷ কিন্তু দেশের সরকার উদাসীন৷ ধর্মীয় স্বাধীনতা প্রত্যেক ব্যক্তির থাকা উচিত৷

পাকিস্তান সম্পর্কেও মুখ খোলেন ব্রাউনব্যাক৷ তিনি বলেন কম যায় না ইসলামাবাদও৷ বৈষম্যমূলক আচরণের শিকার সেখানকার সংখ্যালঘুরা৷ উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের হিন্দুরা দাবি জানিয়ে আসছিলেন যে বেশ কিছু মন্দিরে মাদ্রাসা তৈরি করা হয়েছে গত কয়েক বছরে৷ অনেক মন্দিরের জমি জবরদখল হয়েছে৷

রিপোর্টে প্রকাশ গত দুদশকে দুই শতাংশেরও বেশি জনসংখ্যা কমেছে পাক হিন্দুদের৷ ইতিমধ্যেই দেশ জুড়ে হিন্দু ও শিখ সম্প্রদায়ের মধ্যে সরকার বিরোধী বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে৷ সংখ্যালঘুদের মানবাধিকার ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে বারবার৷

এদিকে, পাকিস্তান জুড়ে হিন্দুদের বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷ গত মাসেই ইমরানের সঙ্গে একটি সাক্ষাতে এই প্রসঙ্গে কথাও হয় বলে খবর৷ এর আগে পাকিস্তানে দুই হিন্দু তরুণীকে তুলে নিয়ে গিয়ে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে৷ ভারতীয় দূতাবাসের কাছে সেই বিষয়ে রিপোর্টও চান তৎকালীন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷


এ ক্যটাগরির আরো খবর..