× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহানাম সংকীর্ত্তনসহ বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

মাহফুজার রহমান মাহফুজ,  ফুলবাড়ী,কুড়িগ্রাম( প্রতিনিধি):  ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশের ন্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহানাম সংকীর্ত্তনসহ বর্নাঢ্য শোভা যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক ভক্ত স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণ করে।
বর্নাঢ্য র‌্যালীটি কেন্দ্রীয় সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গন থেকে শুরু করে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারও মন্দির প্রাঙ্গনে এসে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্ত্তিক চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভারত চন্দ্র রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ক্ষীরোদ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক শুনীল কুমার রায়, প্রধান শিক্ষক কানাই লাল সরকার ও সুশীল চন্দ্র রায় প্রমূখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অন্তে ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..