× Banner
সর্বশেষ
এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান

টেকনাফে যুবলীগ নেতাকে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

টেকনাফে বাড়ী থেকে ধরে নিয়ে যুবলীগ নেতাকে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। সোমবার রাতে টেকনাফের হ্নীলায় ওমর ফারুক (৩০) নামের এক নেতাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা এলাকার মোনাফ সওদাগরের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত সাড়ে ১০ টায় রোহিঙ্গা ডাকাত সর্দার সেলিমের নেতৃত্বে একদল অস্ত্রধারী সন্ত্রাসী ওমর ফারুককে নিজ বাড়ী থেকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে পাহাড়ের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ আনতে গেলে ডাকাত দল লাশ আনতে বাধা দেয়।

নিহত ওমর ফারুক হ্নীলা ৯নং ওয়ার্ড যুবলীগ ও জাদিমোরা এমআর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।

স্থানীয়রা আরও জানান, রাতে ডাকাত সর্দার সেলিমসহ প্রায় ৫-৬ জন রোহিঙ্গা ডাকাত একসঙ্গে বসে পাহাড়ের পাদদেশে গিয়ে মদ পান খায়। সেখানে জোর করে নিয়ে যায় যুবলীগ নেতা ওমর ফারুককে। পরে রোহিঙ্গারা অতিরিক্ত মদ খেয়ে একপর্যায়ে ফারুকের সঙ্গে তর্কাতর্কিকে জড়িয়ে পড়ে। এরপর কোনও কিছুই বোঝার আগেই তাকে নির্মমভাবে হত্যা করে।

হত্যার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) এবিএমএস দোহা বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..