× Banner
সর্বশেষ
মাধ্যমিক পাস যুবকদের ১৫০০টাকা করে বেকার ভাতা দিয়ে নতুন চমক মমতা বন্দোপাধ্যায়ের নবনির্বাচিত এমপিদের শপথ নিয়ে জানালেন আইন উপদেষ্টা নিয়মিত গতানুগতিক প্রশিক্ষণ নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা-সমাধানভিত্তিক -প্রধান উপদেষ্টা ৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি আগামী সপ্তাহেই এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পরেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া -প্রেস সচিব সরকার গঠন করতে পারলে ঋণগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ করা হবে -মাওলানা আজিজুর রহমান শার্শা নিজামপুর ইউনিয়নে নুরুজ্জামান লিটন এর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত  নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনে এক লাখ সেনাসদস্য মোতায়েন -সেনা প্রধান এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে -প্রধান তথ্য অফিসার

ভারত-পাকিস্তান সীমান্তে ফের শুরু গুলির লড়াই

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

ভারত-পাকিস্তান সীমান্তে ফের বোমা বর্ষণ৷ পাক সেনারা আচমকা শুরু করে গুলির লড়াই।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে জম্মু কাশ্মীরের রাজৌরিতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে চলেছে পাক সেনা৷ অভিযোগ, কোনও প্ররোচনা ছাড়াই এলওসি’র ওপার থেকে হেভি শেলিং করতে শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। যদিও কিছু মুহূর্তে পালটা পাকিস্তান সেনাকে জবাব দেয় ভারতও৷ এখনও অবধি দু’তরফের কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি৷ তবে দুপক্ষের গোলাগুলিতে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সীমান্তে।

সুন্দরবনির রাজৌরি সেক্টরে আচমকা সংঘর্ষবিরতি লঙ্ঘন করতে শুরু করে পাক সেনা৷ ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে হেভি শেলিং শুরু করে৷ জবাব দিতে ময়দানে নামে ভারতের জওয়ানরা৷ পাকিস্তানের দিকে দ্বিগুণ শক্তিতে আক্রমণ করে৷ শুরু হয় ক্রস বর্ডার ফায়ারিং৷ শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে গোলা গুলি বর্ষণ৷

সীমান্তে উত্তেজনা কমার বালাই নেই৷ উপরন্তু তা আগের থেকে বহুগুণ বেড়ে গিয়েছে৷ তবে উদ্বেগের বিষয় হল, সংঘর্ষবিরতির ক্ষেত্রে পাকিস্তান এমন সব অস্ত্র ব্যবহার করছে যা সাধারণত যুদ্ধে ব্যবহার করা হয়৷ এবং সেনাছাউনি কম, সীমান্ত লাগোয়া বসতি এলাকাগুলি লক্ষ্য করে হেভি শেলিং করছে পাক সেনা৷ ফলে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে৷ ক্ষয়ক্ষতির বহর বাড়ছে। যদিও চুপ করে বসে নেই ভারতও৷ প্ররোচনা ছাড়া পাক গোলাগুলি বর্ষণ শুরু করলেই ভারতও এপার থেকে সমুচিত জবাব দিচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..