× Banner
সর্বশেষ
জনগণের আস্থা ছাড়া রাজনীতি টেকসই নয়: তথ্যমন্ত্রী ১৮০ দিনের কর্মসূচিতে জনসেবার মানোন্নয়ন ও স্থানীয় সরকার শক্তিশালীকরণে গুরুত্ব এআইভিত্তিক ডেটা বিশ্লেষণে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করবে সরকার জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ

সারাদেশে সিরিজ বোমা হামলার ভয়াল ১৭আগস্ট, ১৪ বছরেও হয়নি বিচার

Kishori
হালনাগাদ: শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

সারাদেশে সিরিজ বোমা হামলার ভয়াল ১৭ আগস্ট আজ। ২০০৫ সালের এদিন একযোগে দেশের ৬৩ জেলায় বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ, জেএমবি। সেই ঘটনার ১৪ বছর পার হলেও শেষ হয়নি পুরো বিচার কাজ। এখনও ঝুলে আছে বেশ কয়েকটি মামলা। এ জন্য সাক্ষীর অনুপস্থিতিকে দুষছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আর পুলিশের প্রত্যাশা দ্রুত শেষ হবে বিচার কাজ।

২০০৫ সালের ১৭ আগস্টে একই সময়ে দেশের ৬৩ জেলার সাড়ে ৪শ’ জায়গায় একযোগে প্রায় ৫শ’টির বেশি বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ব জানান দেয় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ- জেএমবি। এই সিরিজ বোমা হামলায় দুজন নিহত হন। আহত হন শতাধিক মানুষ। জঙ্গি কার্যক্রমের কারণে নিষিদ্ধ করা হয় সংগঠনটি। হত্যা ও বিস্ফোরক আইনে বিভিন্ন স্থানে মামলা হয় যার সংখ্যা পরবর্তীতে দাঁড়ায় ১৫৯টি। মোট আসামি এক হাজারেরও বেশি।  বোমা হামলার মূল পরিকল্পনাকারী শায়খ আবদুর রহমান, সিদ্দিকুর রহমান বাংলা ভাই, আতাউর রহমান সানিসহ শীর্ষ কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় আরও বেশ কয়েকজনের।

পুলিশ বলছে, বিচার কাজ শেষ করতে তাদের সহায়তা অব্যাহত আছে। এদিকে, জঙ্গি কার্যক্রম বন্ধে নিজেদের তৎপরতার কথা জানালেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের মনিরুল ইসলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারীর পাশাপাশি জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক সচেতনতাও প্রয়োজন বলে মনে করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..