× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক  ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা: পুনর্গঠনে ব্যয় হতে পারে ৩৭ বিলিয়ন ডলার ইরানের দক্ষিণাঞ্চলে নতুন হামলার দাবি, হরমোজগানে নিহত ৭ খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের এক্সিট পলিসি, এককালীন সমঝোতায় ঋণ নিষ্পত্তির সুযোগ বাব আল-মান্দেব প্রণালি ঘিরে নতুন উত্তেজনা, বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে শঙ্কা ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরের লঘুচাপ, আগামী ৫ দিন বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস নারায়ণগঞ্জের কালী মন্দিরে ভাঙচুরের অভিযোগে যুবক আটক, মানসিক অসুস্থতার দাবি পরিবারের আজ ১৭ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১৭ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করল ইইউ ও জি-৭৭

কুড়িগ্রামে হিন্দু গৃহবধুকে ধর্ষনের চেষ্টা, থানায় মামলা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

কুড়িগ্রাম(প্রতিনিধি) :  কুড়িগ্রামের  ফুলবাড়ীতে হিন্দু পরিবারের এক গৃহবধুকে(২৮) ধর্ষনের চেষ্টা করা হয়েছে।
এ সময় তার আত্মচিৎকারে এলাকাবাসী তাকে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ বড়ভিটা গ্রামে। লম্পট যুবক ওই এলাকার নুর হোসেনের ছেলে ছাদ্দাম হোসেন (৩৫)।
সোমবার দুপুরে গৃহবধুর স্বামী বাদী হয়ে ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা নং-১০।
গৃহবধুর স্বামী শ্রী রনজিত চন্দ্র রায় জানান, তার স্ত্রী গত শনিবার বিকালে শুকানো পাট বাড়ীতে নিয়ে আসার সময় ওই লম্পট যুবক আমার স্ত্রীকে কাশেমের বাড়ীতে জোরপূর্বক নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।
এ সময় তার আত্মচিৎকারে বাড়ীর মালিক কাশেমসহ আমার ভাই ও বৌদি ঘটনাস্থলে আসলে লম্পট ছাদ্দাম পালিয়ে যায়। পরে এই বিষয়টি নিয়ে স্থানীয় একটি প্রভাবশালী মহল ধামা-চাপা দেওয়ার চেষ্টা চালান এবং কালক্ষেপণ করে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..