× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জাতীয় শোক দিবস পালন করা হবে

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ আগস্ট, ২০১৯

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন করা হবে।  বললেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি চূড়ান্তকরণের সভায় মন্ত্রী এ কথা বলেন।

সভায়, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব রীনা পারভীন, বিজেএমসি’র চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাসিম, তাঁত বোর্ডের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিঃ জেঃ মোহাম্মদ কামরুজ্জামান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার প্রধানগণসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ইতিহাস। তাই বঙ্গবন্ধুর চিন্তা, আদর্শ ও দর্শন সকলস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে।

সভায়, ‘জাতীয় শোক দিবস’ পালনের জন্য বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর, সংস্থার কর্মসূচি চূড়ান্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..