× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

যে ছবি ঘণ্টায় ২,৪০,০০০ লাইক পেল

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: মাত্র ১ ঘণ্টার মধ্যে ২ লাখ ৪০ হাজার লাইক পেয়েছে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। সেই ছবিটি হচ্ছে, একজন বাবাকে তার সদ্যজাত কন্যার ময়লা ডায়াপার পাল্টানোর ছবি।

ধরুন, ফেসবুকে আপনার কোনো বন্ধু যদি তার শিশুর ডায়াপার পাল্টানোর ছবি আপলোড করে, তাহলে আপনি হয়তো এ জাতীয় ছবি দেখতে ততটা ইচ্ছুক হবেন না।

অথচ এমনই একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, কারণ ছবিটি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ও তার কন্যার।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও শীর্ষ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ডিসেম্বরের শুরুতে বাবা হয়েছেন। তার সদ্যজাত কন্যার নাম ম্যাক্স। আর এই খুশি উদযাপন করতে ২ মাসের ছুটি নিয়েছেন মার্ক জাকারবার্গ। তার মতে, সন্তানের জন্য বাবা এবং মা দুইজনেরই সময় দেওয়া প্রয়োজন।

এরপর থেকে ফেসবুকে সদ্যজাত কন্যার সঙ্গে আদরমাখা নানা ছবি পোস্ট করছেন তিনি। ১১ ডিসেম্বর তিনি পোস্ট করেন তার কন্যা ম্যাক্সের ময়লা ডায়াপার তিনি বদলে দিচ্ছেন- এমন একটি ছবি।

আর পোস্টের পরপরই এই ছবিটি মুহূতেই ভাইরাল হয়ে ওঠে। মাত্র ১ ঘণ্টারও কম সময়ে ছবিটি লাইক পড়ে ২ লাখ ৪০ হাজার! বর্তমানে ছবিটিতে লাইকের সংখ্যা ১৮ লাখ ছাড়িয়েছে।

তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার


এ ক্যটাগরির আরো খবর..