× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

৩২ বছরের জেল ফেসবুকে ছবি শেয়ার করায়!

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: থানাকর্ন সিরিপাইবুন নামক এক তরুণের থাইল্যাল্ডের রাজা ভূমিবল আদুলাদেজের একটি ছবি ফটোশপের মাধ্যমে বিকৃত করে তা ফেসবুকে বন্ধুদের সঙ্গে শেয়ার ও লাইক দেওয়ায় ৩২ বছরের জেল হতে পারে।

যুক্তরাজ্যের মেট্রো নিউজের খবরে বলা হয়েছে, ২৭ বছর বয়সি তরুণ থানাকর্ন সিরিপাইবুন ফেসবুকে রাজার একটি ফটোশপ করা ছবিসহ একটি দুর্নীতি কেলেঙ্কারির ইনফোগ্রাফ ফেসবুকে শেয়ার করেছিলেন। এ অপরাধে তাকে তার বাসা থেকে গ্রেপ্তার করে সেনাবাহিনীর জিম্মায় নেওয়া হয়েছে।

থাইল্যান্ডের সামরিক আদালতে তার বিচার শুরু হওয়ার কথা। ধারণা করা হচ্ছে, তাকে ৩২ বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়া হতে পারে।

থাইল্যান্ডের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি দেশটির সর্বোচ্চ সম্মানিত রাজাকে অপমান করে এবং তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার ১৫ বছরের জেল হতে পারে।

থানাকর্ন সিরিপাইবুন ফেসবুকে বন্ধুদের সঙ্গে ৮৮ বছর বয়স্ক রাজার বিকৃত ছবি শেয়ার ও লাইকের পাশাপাশি দুর্নীতিসংশ্লিষ্ট একটি ইনফোগ্রাফ জুড়ে দেওয়ায় তার ৩২ বছরের দীর্ঘ মেয়াদি কারাদণ্ড হতে পারে বলেই ধারণা অনেকের।

সেনাবাহিনীর আইন কর্মকর্তা কর্নেল বুরিন থংপ্রাপাই বলেন, ‘রাজার বিকৃত ছবি ফেসবুক লাইক ও ৬০৮ জন বন্ধুর সঙ্গে শেয়ার করেছেন থানাকর্ন সিরিপাইবুন। সাইবার ক্রাইম ও রাজাকে অপমানের দায় সে স্বীকার করেছে বলেও জানান সেনাবাহিনীর এ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..