× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

কাশ্মীর সমস্যা সমাধানে আগ্রহ যুক্তরাষ্ট্রের

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ভারত পাকিস্তান সুসম্পর্ক ফেরাতে ‘কাশ্মীর সমস্যা’তে দাঁড়ি টানতে সক্রিয় ভূমিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ হিসেবে উঠে এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশ। তবে ভারতের বিদেশ মন্ত্রক সরাসরি জানান, ট্রাম্পের কাছে এইরকম কোনও আর্জি জানানো হয়নি।

সোমবার শেষরাতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার ভারতের অবস্থান স্বচ্ছ করে বলেন, “আমরা মন্তব্যটি শুনেছি যে ভারত ও পাকিস্তান যদি বলে তাহলে তিনি মধ্যস্থতাকারী হতে রাজি। কাশ্মীর সমস্যার সমাধানে ভারতের তরফে মধ্যস্থতার কোনও আর্জি জানানো হয় নি।”

এই প্রসঙ্গে কুমার আরও বলেন যে, “ধারাবাহিকভাবে ভারত যে কোন সমস্যা নিয়ে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক আলোচনার অবস্থান বজায় রেখেছে। পাকিস্তানের সাথে যে কোনও প্রতিশ্রুতি একটাই শর্ত যেখানে ভীতিপ্রদর্শন দ্বারা রাজনৈতিক উদ্দেশ্যলাভের চেষ্টাকে সম্পূর্ণ বন্ধ করতে হবে। শিমলা চুক্তি ও লাহোর ডিক্লেয়ারেশন অনুযায়ী, ভারত ও পাকিস্তানের সব সমস্যা দ্বিপাক্ষিকভাবেই সমাধান হবে।”


এ ক্যটাগরির আরো খবর..