× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ

পত্নীতলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় আটক ১

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

মো.আবু সাঈদ,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আজহার আলী (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।

রবিবার উপজেলার পত্নীতলা ইউনিয়নের মহিমাপুর গ্রাম থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত আজহার উপজেলার মহিমাপুর গ্রামের মৃত ছইমদ্দীনের ছেলে।

পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে সম্পর্কে প্রতিবেশী দাদা আজহার আলী ওই শিশুকে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি শিশুটির পরিবার জানতে পেয়ে থানায় অভিযোগ করে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাকে আটক করা হয়।

পত্নীতলা থানার এসআই সমেস আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগে আজহার আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়। শিশুরটি বাবা আজিজার বাদী হয়ে ধর্ষণ চেষ্টাকারী আজহার আলীর বিরদ্ধে মামলা দায়ের করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..