× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা

শেষরক্ষা কি হবে না বধ্যভূমিগুলোর?

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: দেশ স্বাধীন হওয়ার ৪৩ বছর পর এখনও অনেক জায়গায় মাটি খুঁড়লে মেলে মানুষের মাথার খুলি। শিশুর ছেড়া জামা ও নারীর শাড়ির ছেড়া অংশ। শহীদদের পরিবারের চোখের জল এখনও শুকায়নি। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্ন নিয়ে বধ্যভূমি পড়ে আছে অবহেলায়, অনাদরে। সারা বাংলার মাটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অরক্ষিত এমন অনেক বধ্যভূমি। যেখানে গড়ে উঠেছে বসতবাড়ি, দোকানপাট। বধ্যভূমির পাশের দেয়ালে উঠেছে কাঁটালতা। জমেছে সবুজ শেওলা।

২০০৮ সালে বধ্যভূমি উদ্ধারের লক্ষ্যে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি উদ্যোগ নেয়া হয়। এ প্রকল্পের নির্ধারিত ব্যয় ধরা হয়েছিল ৭১ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হওয়ার কথা ২০১৩ সালের মধ্যে। কিন্তু এখনও শেষ হয়নি কাজ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে মিলেছে এসব তথ্য।

সরকারি হিসাবে ২০৯ টি বধ্যভূমি ও গণকবরের সন্ধান পাওয়া গেছে। সশস্ত্র বাহিনী বিভাগ শনাক্ত করেছে ১৯৩টি। বেসরকারি সংস্থা ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং এর মতে সারা দেশে পাঁচ হাজার বধ্যভূমি রয়েছে। এর মধ্যে ৯২০টি বধ্যভূমি শনাক্ত করা গেছে। প্রণয়ন করা হয়েছে একটি মানচিত্র।

জানা গেছে, সরকারি উদ্যোগে প্রস্তাবিত প্রকল্পের আওতায় প্রথমে দেশের ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হলেও প্রয়োজনীয় তথ্যের অভাবে পরে ১২৯টি বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এর ব্যয় ধরা হয় ৫১ কোটি টাকা। প্রাথমিকভাবে মাত্র ৩৩টি বধ্যভূমিতে স্মৃতিফলক নির্মাণ করা হয়। ওয়ার ক্রাইম ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির মাঠ পর্যায়ের গবেষণা ও জরিপ থেকে জানা যায় দেখভাল ও নজরদারির অভাবে ইতিমধ্যে ২৮টি বধ্যভূমি ও গণকবর দখল হয়ে গেছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন ২৯টি বধ্যভূমির খোঁজ পাওয়া গেছে। এর মধ্যে ১৪৭টির জন্য জমি টাকা দিয়ে কিনতে হবে। গড়ে প্রতিটি জমির জন্য ১০ শতাংশ জমি অধিগ্রহণ করতে হবে। প্রতিটি বধ্যভূমির গায়ে লেখা থাকবে ‘মুক্তিযুদ্ধের গৌরব গাথা’।

এদিকে বধ্যভূমির জেলাওয়ারি হিসেবে সরকার বলছে, ঢাকা জেলায় আটটি। রাজবাড়ী জেলায় তিনটি, ফরিদপুরে চারটি, নরসিংদীতে চারটি, মুন্সিগঞ্জে পাঁচটি, টাঙ্গাইলে দুটি, শেরপুরে দুটি, কিশোরগঞ্জে ১১টি, ময়মনসিংহে নয়টি এবং মানিকগঞ্জ, শরীয়তপুর ও গাজীপুরে একটি করে বধ্যভূমি রয়েছে। এছাড়া জয়পুরহাটে পাঁচটি, নওগাঁয় সাতটি, রাজশাহীতে তিনটি, নাটোরে ছয়টি, পাবনায় একটি, বগুড়ায় চারটি, রংপুরে দুটি, লালমনির হাটে একটি, গাইবান্ধায় নয়টি, পঞ্চগড়ে চারটি, ঠাকুরগাঁয়ে চারটি, নীলফামারীতে ছয়টি, দিনাজপুরে একটি, চট্টগ্রামে ১১টি, সুনামগঞ্জে একটি করে বধ্যভূমি রয়েছে।

তবে বেশ কিছু বধ্যভূমির অস্তিত্ব নাই এখন। ঢাকার কল্যাণপুর বাস ডিপোতে একটি বধ্যভূমি ছিল তার কোনও চিহ্ন এখন আর নেই। চট্টগ্রামের পাহাড়তলীর আমবাগানে ও ফয়েস লেকের ভেতর ছিল বধ্যভূমি। খুলনার চুকা নগর ও সিলেট কলেজ সংলগ্ন বধ্যভূমি অন্যের দখলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. শামসুজ্জোহা হলের পেছনে, রাজশাহীর সারদা পুলিশ একাডেমি সংলগ্ন এলাকায়ও বধ্যভূমি ছিল।

বেসরকারি জরিপে ঢাকা বিভাগে ২৭০টি, ঢাকা জেলায় ৭০টি, রাজশাহী বিভাগে ২১২টি, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ১১৬টি, সিলেট বিভাগে ৭৪টি ও বরিশালে ৪১টি বধ্যভূমি রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক লেখক আফসান চৌধুরী বলেন, ‘সারা বাংলাদেশই তো বধ্যভূমি। এমন কোনো লোকালয় নেই যেখানে পাকিস্তানি বাহিনী গণহত্যা চালায়নি।’

চট্টগ্রামের পাহাড়তলীর আমবাগান বধ্যভূমির আংশিক দখল হলেও হাইকোর্টের রায়ে সেখানকার নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এখানে দুই একর জায়গাজুড়ে একটি বধ্যভূমি ছিল। এখানে গড়ে উঠেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্টগ্রামের (ইউএসটিসি) জিয়া বিজনেস এডমিনিস্ট্রেশন ইনস্টিটিউট ভবন নির্মাণ করছে। আর যেখানে সরকার স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে চায় সেখানে ছিল ঝর্ণা। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহের নেতৃত্বে সাত সদস্যের ওই কমিটি একটি প্রতিবেদন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘আমরা বধ্যভূমির জন্য ২০ শতাংশ জমি দিয়েছি। কিন্তু কমিটি বলেছে এখানে ঝর্ণা ছিল। জমি দিতে হবে।

এ বধ্যভূমি রক্ষার জন্য শিক্ষাবিদ জাফর ইকবাল ও অন্যরা রিট করেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সাত সদস্যের একটি কমিটি করে। এতে ছিলেন কে এম সফিউল্লাহ, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, মাহফুজুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসকের প্রতিনিধি, ইউএসটিসির রেজিস্ট্রার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব সৈয়দ মুজবুল হক।

পরিত্যক্ত এসব বধ্যভূমি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন বলেন, ‘বধ্যভূমি জাতীয় সম্পদ। দেশপ্রেমিক মাত্র একে রক্ষা করা দায়িত্ব। বাংলাদেশের বধ্যভূমিগুলো যে অবস্থায় যেখানে রয়েছে, তা অবিকল রেখে রক্ষণাবেক্ষণের জন্য আমরা উচ্চ আদালতে একটি রিট আবেদন করেছি। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে। তবু বধ্যভূমিগুলো সংরক্ষিত হচ্ছে না। এর জন্য বাঙালির ইতিহাস বিমুখতাও দায়ী।’


এ ক্যটাগরির আরো খবর..