× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

তিন বছরের শিশুর বিষপান, মুমূর্ষু অবস্থায় হাসপতালে ভর্তি

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■:(৭,জুলাই) ২৭৪: নড়াইলের মঙ্গলহাটা গ্রামের তাজ নামে তিন বছরের এক শিশু ওষুধ মনে করে বিষপান করেছে।

সকালে মুমূর্ষু অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুর পিতা হুমায়ুন কবীর জানান, তাদের ঘরে উকুন মারার জন্য ফুরাডান বিষ তেলের সাথে মিশিয়ে বোতলে রাখা হয়েছিল। সকালে ছেলেটির জ্বর হওয়ায় সে ভুল করে ওষুধ মনে করে বোতলে থাকা বিষ পান করে। ঘটনাটি দেখে বাড়ির লোকেরা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কিন্তু অবস্থার অবনতি ঘটায় তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মহিউদ্দিন, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, শিশুটিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এখনও শংকামুক্ত নয়।


এ ক্যটাগরির আরো খবর..