× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

নড়াইলের গোয়াল ঘরের আগুনে পুড়ে দরিদ্র কৃষকের দু’টি গরুর মৃত্যু, দগ্ধ দু’টি গরু

Kishori
হালনাগাদ: বুধবার, ৩ জুলাই, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ বুধবার (৩ জুলাই) ২৭৪:নড়াইলের মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে দরিদ্র কৃষক সাইফুল শেখের গোয়াল ঘরে আগুন লেগে দু’টি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দু’টি গরু আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর মুখে পতিত হয়েছে। আগুন নেভানোর আগেই গরুগুলো মারা যায় ও দগ্ধ হয়।

সাইফুল শেখ এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, গরুগুলো মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেন তিনি। এ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি অন্য কারণে আগুন লেগেছে; তা বুঝতে পারছেন না। আগুনে একটি ৯৫ হাজার টাকা মূল্যের ষাঁড় ও ৪৫ হাজার টাকার গাভী মারা গেছে। এছাড়া একটি ৫৫ হাজার টাকার গাভী ও ৪৫ হাজার টাকার ষাঁড় পুড়ে দগ্ধ হয়েছে। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। সবমিলে অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও প্রতিবেশিরা।

সাইফুল বলেন, আমি অন্যের জমিতে চাষাবাদ করে কোন রকম দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে জীবনযাপন করছি। গরুগুলো মারা ও পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেলাম।

প্রতিবেশি সুলতান শেখ জানান, বর্ষাচাষী সাইফুলের গরুগুলো পুড়ে মারা ও দগ্ধ হওয়ায় বড় ক্ষতি হয়ে গেল। তার স্কুল পড়–য়া দু’টি সন্তান রয়েছে। এ অবস্থায় তার সহযোগিতা প্রয়োজন।


এ ক্যটাগরির আরো খবর..