× Banner
সর্বশেষ
গ্যাস মজুত থাকা সত্ত্বেও আওয়ামী লীগ সরকার উত্তোলনে পদক্ষেপ নেয়নি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন না ফারজানা সিঁথি পানিসম্পদমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ প্রজ্ঞা-আত্মা’র প্রাক বাজেট সংবাদ সম্মেলন – তামাক ব্যবহার কমাতে ও রাজস্ব বাড়াতে তিন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ বিএনপির ৮৩ নেতাকর্মীর বহিস্কারাদেশ প্রত্যাহারসহ, কৃষকদলের কমিটি পূর্ণবহাল দাবীতে সংবাদ সন্মেলন সরকারি কর্মচারীদের স্বাস্থ্য সেবায় বড় সংস্কার ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের সাংবিধানিক অধিকার – প্রধানমন্ত্রী ১২ হাজার ৮৫৫ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন চীন সরকারের বিশেষ আমন্ত্রণে চীনে পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

নবীগঞ্জে নিখোঁজের ৪দিন পর বিবিয়ানা নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: সোমবার, ১ জুলাই, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল নবীগঞ্জ(হবিগঞ্জ) থেকে ঃ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের নিকটে বিবিয়ানা নদী থেকে নিখোঁজের ৪দিন পর আমজদ উল্লা (৬০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমজদ উল্লার বাড়ি উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে।

জানাযায়, সোমবার বেলা সাড়ে ১১ টার সময় লাশটি উদ্ধার করা হয়। নিহতের ছোট ভাই আকবর হোসেন জানান,গত শুক্রবার ফজরের নামাজ পড়ে ভোরে তার ভাই আমজদ উল্লা গরুর ঘাস আনতে বাড়ী থেকে বেরিয়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান,গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টার সময় গ্রামের সামনে বিবিয়ানা নদীতে লাশটি ভেসে উঠে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশকে খবর দেই।

খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এস আই এমরান হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে নদী থেতে ভাসমান লাশটি উদ্ধার করেন। তবে তাদের পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলে তিনি পুলিশকে জানান।

স্থানীয় ওয়ার্ড মেম্বার সাপু আলম জানান,গত শুক্রবার থেকে আমজদ উল্লা নিখোঁজ ছিলেন। কোথায়ও তার সন্ধান না পেয়ে তিনি নিজে বাদী হয়ে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী ( জিডি) করেন। নিহতের পরিবারের পক্ষে কারো বিরুদ্ধে অভিযোগ না থাকায় বিকেল ৩টায় নামাজে জানাযা শেষে তাকে গ্রাম্য কবর স্থানে দফন করা হয়েছে।

ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই এমরান হোসেন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহতের পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় তার ভাই আকবর হোসেনের জিম্মায় লাশ দিয়ে আসি।


এ ক্যটাগরির আরো খবর..