× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদীয় দলের সভায় বিএনপি বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য জব্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাক্ষাৎ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়কের পিতার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শোক প্রকাশ দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির উদ্যোগ নিয়ে উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্যমন্ত্রী বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী

এসপি মাহাতাবকে সংবর্ধনা দিল চন্দ্রগঞ্জ প্রেসক্লাব

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ জুন, ২০১৯

ইমরান হোসেন, স্টাফ রিপোর্টারঃ প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) সেবা অর্জন করায় লক্ষ্মীপুরের বর্তমান পুলিশ সুপার (এসপি) আ স ম মাহাতাব উদ্দিনকে সংবর্ধনা দিয়েছে চন্দ্রগঞ্জ প্রেসক্লাব। মঙ্গলবার (২৫ জুন) সন্ধ্যায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সাংবাদিক নেতারা। এসময় প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এদিন চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন (পিপিএম সেবা)। এসময় তিনি বলেন, ‘কেউ অপরাধ করবে, আর আমি জেনেও চুপ থাকবো এমন কখনই হবে না। যদি আমি চুপ থাকি তাহলে আমার বিরুদ্ধে সাংবাদিকদের জানান’।

এসপি মাহাতাব চন্দ্রগঞ্জবাসীকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক কারবারিদের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হউন, পুলিশকে তথ্য দিন। পুলিশ জনগণের বন্ধু’। এছাড়াও ঘুষ দিয়ে পুলিশে চাকরি হয় না বলে জনগণকে আশ্বস্ত করেন পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন।

চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহিম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান খাঁন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুজিবুর রহমান, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, চন্দ্রগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কুদ্দুস, সদর (পূর্ব) যুবলীগের আহ্বায়ক আমির হোসেন আমু, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন রুবেল পাটোয়ারী প্রমুখ।

পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..