× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

নবীগঞ্জে শুরু হয়েছে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ জুন, ২০১৯

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে শুরু হয়েছে কৃষি প্রযুক্তি মেলা। তিন দিনব্যাপী এ মেলা চলবে ২৪ জুন হতে ২৬ জুন পর্যন্ত। সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় স্থাপিত এ মেলার আয়োজন করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সোমবার মেলার প্রথম দিনেই অনেক দর্শনার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মেলা বিভিন্ন স্টল ঘুরে দেখতে দেখা গেছে। এর মধ্যে বাদ যায়নি স্কুলগামী শিক্ষার্থীসহ অভিভাবকেরাও।

মেলায় ১৩ টি স্টলে ই-কৃষি সেবা, পরিবেশ সংরক্ষণ, শস্যের নিবিড়তা বৃদ্ধি, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তি, পরিবেশবান্ধব পদ্ধতিতে ফসল চাষ, জৈব বালাইনাশক এর ব্যবহার, বীজ সংরক্ষণ প্রযুক্তি,মাটির গুণাগুন বৃদ্ধি, বিভিন্নরকম দেশীয় ফল, নিন্ম অঞ্চলে ভাসমান পদ্ধতিতে ফসল আবাদ, আধুনিক কৃষি যন্ত্রপাতি প্রভৃতি প্রযুক্তি প্রদর্শনসহ কৃষকের জন্য রয়েছে কৃষি ডক্টর’স কর্ণার এ সেবা গ্রহণের সুযোগ ও রয়েছে কুইজ প্রতিযোগিতা।

সোমবার মেলা পরিদর্শন করেন-উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গৌরাপদ দে, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা হোসেন, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি শাহ সুলতান আহমেদ, সাধরণ সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, ইউপি সদস্য শামছুন্নেহার, আশিকুন বেগম, মায়ারুন বেগম, ফয়জুন আক্তার মনি প্রমূখ। আগামী ২৬ জুন মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ গাজী। ওই দিন প্রধান অতিথি কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

এদিকে, সূত্রে জানা গেছে এ প্রকল্পটি চলতি বছর শেষ হয়ে যাচ্ছে। এ ধরণের প্রকল্প পুনরায় গ্রহণ করা হলে কৃষকগণ একসাথে সাজানো এতগুলো প্রযুক্তি দেখতে পেরে তাদের প্রযুক্তিজ্ঞানের বিকাশ ঘটবে বলে মনে করছেন সচেতন মহল।


এ ক্যটাগরির আরো খবর..