নারায়ণগঞ্জ, ৬ আষাঢ় (২০ জুন) : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নদীর তীর দখলমুক্ত করতে আজ নারায়ণগঞ্জ নদী বন্দরের আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানার চরসৈয়দপুর ও কাশিপুরখাল এলাকায় ধলেশ্বরী নদীর তীরে একটি পাকা ওয়াল, দু’টি ড্রেজার, ১৭টি বালু ভরাটকৃত স্থাপনা, সাতটি টিনের শেডসহ মোট ২৭টি অবৈধ স্থ্পনা উচ্ছেদ এবং এক দশমিক পাঁচ একর তীরভূমি অবমুক্ত করেছে। নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে।