× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

নড়াইলে বিয়ের প্রলোভনে রাতভর স্কুল ছাত্রীকে গণধর্ষণ

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ জুন, ২০১৯

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ রবিবার (৯,জুন) ২৭৪॥: নড়াইলে বিয়ের প্রলোভনে পড়ে এক স্কুল ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। বুধবার (৫জুন) সারারাত নড়াইলের দিঘলিয়া গ্রামের নূরু বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে। নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ এখন পর্যন্ত ধর্ষককে আটক করতে পারেনি।

আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, পুলিশ সূত্রে জানা যায়,খুলনা জেলার দৌলতপুর উপজেলার কার্তিককুল গ্রামের মেয়ে ও কার্তিককুল সালেহা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর (১৫) সঙ্গে মাদারীপুর জেলার রাজৈর গ্রাম ও উপজেলার মো.তোতা মিয়া বিশ্বাসের বখাটে ছেলে রাজিব বিশ্বাসের (২৭) মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে একবছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের জের ধরে ঈদেরদিন বুধবার (৫জুন) ধর্ষক রাজিব বিশ্বাস ফোনের মাধ্যমে ধর্ষিতাকে নড়াইলের দিঘলিয়ায় বেড়াতে আসতে বলে। যথারীতি সে দিঘলিয়া এসে বিভিন্ন স্থানে ঘোরাফেরা শেষে ধর্ষক রাজিব ও অজ্ঞাতনামা এক সহযোগি মিলে দিঘলিয়া গ্রামের পাচু বিশ্বাসের ছেলে নূরু বিশ্বাসের বাড়িতে নিয়ে রাতভর গণধর্ষণ করে। ধর্ষিতা বাড়ি ফিরে ধর্ষণের ঘটনা তার পরিবারকে জানায়। তখন ধর্ষিতার মা ফাতেমা বেগম শুক্রবার (৭জুন) বাদী হয়ে ধর্ষক রাজিবসহ অজ্ঞাত এক সহযোগির নামে নড়াইলের লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইলের লোহাগড়া থানার এসআই সাইফুল ইসলাম বলেন,শনিবার (৮জুন) সকালে নড়াইল সদর হাসপাতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা এবং বিকালে নড়াইলের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষিতা জবানবন্দী প্রদান করে।

নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মোকাররম হোসেন বিষয়টি নিশ্চিত করে, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে, জানান, ‘যথাযথ আইনী প্রক্রিয়ার মাধ্যমে মামলার তদন্ত কাজ এগিয়ে চলেছে। আসামীদের গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে।


এ ক্যটাগরির আরো খবর..