× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডায়াবেটিস কি মিষ্টি খেলে হয়?

admin
হালনাগাদ: শনিবার, ১২ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: অনেকেই  ডায়াবেটিস হবে এই ভয়ে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন। তবে আসলেই কি মিষ্টি খেলে ডায়াবেটিস হয়? আসুন জানি, বিশেষজ্ঞরা কী বলেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের ডিন অধ্যাপক ডা. মো. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘মিষ্টি বা চিনি খেলে ডায়াবেটিস হয় না। তবে অতিরিক্ত যেকোনো খাবার খাওয়া যেমন ঠিক নয়, তেমনি বেশি মিষ্টি খাওয়াও ঠিক নয়। এতে মানুষের স্থূল হওয়ার আশঙ্কা থাকে। তাই একটানা অতিরিক্ত মিষ্টি না খেলেই ভালো। তবে যাঁরা নিয়মিত ব্যায়াম করেন, তাঁরা পরিমিত পরিমাণ মিষ্টি খেলে তেমন ক্ষতি হয় না।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. আবু সাঈদ শিমুল জানান, ‘চিনি খেলে ডায়াবেটিস হয় না। তবে ডায়াবেটিস হয়ে গেলে অবশ্যই চিনি কম খেতে হবে বা একেবারে খাওয়া যাবে না। তবে অতিরিক্ত চিনি খেলে মুটিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর মুটিয়ে যাওয়া ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।’

বিশেষজ্ঞ ডক্তার বলেছেন, ‘শরীরে ইনসুলিন নামের হরমোনের ঘাটতি হলে, ইনসুলিনের কাজের ক্ষমতা কমে গেলে বা উভয়ের মিলিত প্রভাবে রক্তে যদি শর্করার পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে যায় তখন তাকে ডায়াবেটিস বলে। আসলে চিনি বা মিষ্টিজাতীয় খাবার খেলেই ডায়াবেটিস হবে কথাটি সঠিক নয়। মূলত বংশে ডায়াবেটিস থাকলে, শরীরের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে, শারীরিক পরিশ্রম কম করলে, জীবনযাপনে শৃঙ্খলা মেনে না চললে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি থাকে। তাই চিনি খেলেই ডায়াবেটিস হয় না; তবে যদি ডায়াবেটিস হয়েই যায় তবে চিনি খাওয়া কমিয়ে দিতে হবে বা এড়িয়ে যেতে হবে।’


এ ক্যটাগরির আরো খবর..