× Banner
সর্বশেষ
আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সাথে কাজ করবে এস্তোনিয়া

Kishori
হালনাগাদ: বুধবার, ২২ মে, ২০১৯

ঢাকা: ২২ মে ২০১৯:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল এস্তোনিয়ার রাজধানী তাল্লিনের সুইসটল তাল্লিন হোটেলে “পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯” এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পর্যায়ে রাউন্ড টেবিল বৈঠক শেষে সাইড লাইনে এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় (Mrs Kersti Kaljulaid) এর সাথে সাক্ষাৎ করেন। এ সময় তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে বাংলাদেশের  আইসিটি খাতে সর্বশেষ অগ্রগতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

প্রতিমন্ত্রী ‘ভিশন-২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন কর্মসূচি তুলে ধরে বলেন তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল সেবা পৌছে দিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বাংলাদেশের মোবাইল ব্যাংকিংসহ অনলাইন ভিত্তিক কার্যক্রম উল্লেখযোগ্য হারে বেড়ে চলেছে।

সরকার ইন্টারনেট সংযোগসহ আধুনিক সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি গ্রামকে শহরে রুপান্তর করতে কাজ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে হাই-টেক পার্ক, ইনফো সরকার-৩ পর্যায় প্রকল্প, ডাটা সেন্টার, স্টার্টআপ প্রকল্পসহ চলমান কার্যক্রম নিয়ে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

এস্তোনিয়ার রাষ্ট্রপতি কের্তি কালজুলায় বলেন অল্প সময়ের মধ্যে বিভিন্ন খাতে বাংলাদেশ অনেক সফল। আগামী দিনগুলোতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে। তিনি বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশের সাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, আইসিটি প্রতিমন্ত্রী পলক এস্তোনিয়ার রাজধানী  তাল্লিনে অনুষ্ঠিত “পঞ্চম ই -গভর্নেন্স সম্মেলন ২০১৯” এ প্যানেল আলোচক হিসেবে অংশগ্রহণ করতে বর্তমানে এস্তোনিয়ায় অবস্থান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..