× Banner
সর্বশেষ
নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে ‘রমজানের পবিত্রতা রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ডাসারে র‍্যাবের অভিযানে ৯২ পিস নিষিদ্ধ কোডিন সিরাপসহ আটক-১ ঢালিউড ইন্ডাস্ট্রি ‘ডাস্টবিন’ ছাড়া কিছুই না – অপু বিশ্বাস

মণিপুরি ললিতকলা একাডেমিতে বিভিন্ন বিষয়ে ১০দিনব্যাপী কর্মশালা

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ মে, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার): ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। মণিপুরীদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করণে নৃত্য, গান, মৃদঙ্গ, আবৃত্তি, তবলাসহ ১০ টি বিষয়ে ১০দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বুধবার (১৫ মে) সকাল ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে মণিপুরি ললিতকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মশালার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মণিপুরি ললিতকলা একাডেীর উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আশেকুল হক।

মণিপুরি ললিতকলা একাডেমীর নাট্য প্রশিক্ষক সুভাশীষ সিনহার সঞ্চালনায় প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মণিপুরি ললিতকলা একাডেমির নির্বাহী সদস্য ও লেখক-গবেষক আহমদ সিরাজ, গবেষনা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিংহ প্রমুখ।

মণিপুরি ললিতকলা একাডেমি সূত্রে জানা যায়, নৃত্য, গান, আবৃত্তি, নাটক, ভাষা ও বর্ণলিপি, তবলাসহ ১০টি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হবে। এ প্রশিক্ষণে মোট ১২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করেন।


এ ক্যটাগরির আরো খবর..