× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা ও গুম-খুনের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতের প্রত্যয়: প্রতিমন্ত্রী ইশরাক হোসেন দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি: ত্রাণ কার্যক্রম চলমান  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার আপসহীন -স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ বৈষম্যহীন বাংলাদেশের প্রেরণা: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল শোভাযাত্রায় উদযাপিত রথযাত্রা সরকারি ক্রয়ে এআইভিত্তিক বাজার বিশ্লেষণ আনছে টিসিবি, স্মার্ট ফ্যামিলি কার্ডে আসছে নতুন সমন্বয় পোলাও চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, রপ্তানি বন্ধের দাবি কনজুমার ফোরামের শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

আগৈলঝাড়ায় প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের। অভিযুক্ত গ্রেফতার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মে, ২০১৯

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় কুয়েত প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, উপজেলার আহুতি বাটরা গ্রামের কুয়েত প্রবাসী রনি হালদারের স্ত্রী দুই সন্তান নিয়ে বাড়িতে বসবাস করেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে তার স্ত্রীর উপর কু-নজর পরে পাশের বাড়ির বিশ্বেস্বর হালদারের ছেলে সুব্রত হালদারের।

সোমবার দুপুরে তার স্ত্রীকে ঘরের পাশে একা পেয়ে জোর পূর্বক তার শ্লীলতাহানি ঘটায় সুব্রত হালদার। এ ঘটনায় রনি হালদারের স্ত্রী বাদী হয়ে সোমবার রাতে থানায় মামলা দায়ের করেন, যার নং-৪(১৩-৫-২০১৯)। শ্লীলতাহানি মামলার আসামী সুব্রত হালদারকে এসআই তৈয়বুর রহমান ওই রাতেই গ্রেফতার করে। মঙ্গলবার সকালে সুব্রতকে বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..