× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

বাগেরহাটে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার ,বাগেরহাট : বাগেরহাটের শরণখোলায় অগ্নিকান্ডে ৬টি দোকান ঘর পূড়ে ছাই হয়েছে। এতে প্রায় কোটি টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারন করা হচ্ছে। তবে, ফায়ার সার্ভিস, পুলিশ ও এলাকাবাসীর তৎপরতায় বড় ধরনরে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে উপজেলা সদরের বড় বড় ব্যবসায়ীরা।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, মোঃ শাহাজাহান মিয়ার অনুকুল ফার্মেসী, ইসলামীয়া লাইব্রেরীর মালিক আকন আলমগীর, তালুকদার হার্ডওয়ারের মালিক রুহুল আমিন তালুকদার, নূর লাইব্রেরীর মালিক রিয়াজ আহম্মেদ, রুবেল টেলিকমের মালিক মোঃ রুবেল ও নয়ন সু স্টোর।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, বুধবার রাত পৌনে ১২ টার দিকে হঠাৎ আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের শরণখোলা ও মোরেলগঞ্জের দু’টি ইউনিট এক ঘন্টা প্রচেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এরই মধ্যে ৬টি দোকান ঘর পুড়ে সম্পুর্ন ছাই হয়ে যায়। আগুন নেভাতে গিয়ে রায়েন্দা ইউপি চেয়ারমান আসাদুজ্জামান মিলন, ফারুক ওরফে কমিশনার ফারুক, ছাত্রলীগ নেতা সবুজ তালুকদার, মিজান ও সাইফুল আহত হয়েছে। এদের মধ্যে ফারুক ও আসাদুজ্জামান মিলন খুলনায় চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামান ও অফিসার ইনচার্জ দিলীপ সরকারের নেতৃত্বে পুলিশের একটি টিম আগুন নেভানো কাজ মনিটরিং করেন।


এ ক্যটাগরির আরো খবর..