× Banner
সর্বশেষ
আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী

শৈলকুপায় বাসের ধাক্কায় কাপড় ব্যবসায়ী নিহত

Kishori
হালনাগাদ: সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শ্রীরামপুর নামক স্থানে বাসের ধাক্কায় সরওয়ার হোসেন (৫০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছে।

সোমবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুর এলাকায়।

শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আক্কাচ আলী জানান, সকালে ওই ব্যবসায়ী সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় পাবনা থেকে কুয়াকাটাগামী সোহাগ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..