× Banner
সর্বশেষ
স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ – রাষ্ট্রপতি শিল্পমন্ত্রীর পাঁচ দিনব্যাপী বিসিক বর্ষা মেলার উদ্বোধন ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল স্বাস্থ্যপ্রযুক্তির নতুন যুগের সূচনায় ICATH-LMIC 2026 উদ্বোধন গণমাধ্যমে তামাকজাত দ্রব্যের কোনো প্রকার বিজ্ঞাপন প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ

জুড়ীতে ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান,নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার):  মৌলভীবাজারের জুড়ীতে শেখ রাসেল মোটর সাইকেল এন্ড ফ্রিজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় গোয়ালবাড়ী বাজার মাঠে ‘জাগরণ সমাজকল্যাণ সংস্থা’র আয়োজনে ‘অগ্রণী ব্যাংক লিমিটেডের সার্বিক সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘শেখ রাসেল মোটরসাইকেল এন্ড ফ্রিজ ফুটবল’ প্রতিযোগিতার সমাপনী ফাইনালে ‘আশার আলো ফুটবল একাদশ’ বনাম ‘জুড়ী ফুটবল একাদশ এর মধ্যকার খেলা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ডা. গিয়াস উদ্দিন সিদ্দীকির সভাপতিত্বে সমাপনী ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন ও অগ্রণী ব্যাংক লিমিটেডের সিইও/ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার অসিম চন্দ্র বনিক। ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস। ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান মাসুম রেজা প্রমুখ।

এতে জমকালো ফাইনাল ম্যাচে জুড়ী ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে আশার আলো ফুটবল একাদশ গোয়ালবাড়ী চ্যাম্পিয়ন হয়।

এতে খেলায় সেরা দশক ও জাগরণ সমাজকল্যাণ সংস্থার সকল সদস্যকে সম্মাননা প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..