× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

বরিশালে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করা নারী উদ্যোক্তাদের সনদপত্র প্রদান

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

বরিশালে শেষ হল এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প – টেকনিক্যাল এসিসটেন্স টু বিসিক’র আয়োজনে ‘Entrepreneurship Development Training for ICT Freelancer

– আইসিটি ফ্রিল্যান্সাদের জন্য উদ্যোক্তা উন্নয়ন’ শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। বরিশাল নগরীর এবিসি ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।

এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, বুটিকসহ নানা বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত ২৫ জন নারী ফ্রিল্যান্স উদ্যোক্তা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। যাতে তারা ভবিষ্যতে সফল উদ্যোক্তা হতে পারেন। শনিবার বিকেলে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

বরিশালের আগে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও ময়মনসিংহে ২৫ জন করে নারী ফ্রিল্যান্স উদ্যোক্তাকে এ উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেয়া হয়। পর্যায়ক্রমে সবগুলো বিভাগীয় শহরে ২শ জন নারী উদ্যোক্তাকে বিনামূল্যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।


এ ক্যটাগরির আরো খবর..