× Banner
সর্বশেষ
বিশ্ব জনসংখ্যা দিবসের চেতনা ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর হলেই নিশ্চিত হবে সমৃদ্ধ আগামীর স্বপ্ন -রাষ্ট্রপতি আজ বিশ্ব জনসংখ্যা দিবস সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ১৬ জেলায় ঝড়ের সতর্কতা, ঘণ্টায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার আশঙ্কা আজ শনিবার (১১ জুলাই) সকালেই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ জুলাই (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জলবায়ু সহনশীলতা ও উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির ওপর গুরুত্বারোপ বাংলাদেশের ফরিদপুরে সরকারি শিশু পরিবারের কিশোরী অন্তঃসত্ত্বা: দর্জি গ্রেপ্তার, ৫ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর উন্নয়ন ও প্রকৃতি একসাথে হাতে হাত রেখে চলবে: ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক- ২০২৫’ বিতরণ অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী

বোদা উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা

Kishori
হালনাগাদ: বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলাকে ভিক্ষুক মুক্ত ঘোষনা করা হয়েছে। বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ভিক্ষুকদের পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন।

উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, উপজেলা সমাজ সেবা অফিসার খায়রুল আলম, ময়দান দিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার, বোদা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মকলেছার রহমান জিল্লু, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রানী বর্মন প্রমুখ।

উপজেলার ২২ জন ভিক্ষুকের মাঝে ১২টি গরু,২৮টি ছাগল, ২টি ভ্যান, ২টি ভ্রাম্যমান দোকান ঘর ও দোকানের পন্য সামগ্রী বিতরণ করা হয়। পর্যায় ক্রমে উপজেলার বাছাই কৃত ১২৭ জন  ভিক্ষুকের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে বলে উপজেলা প্রশাসন থেকে জানা গেছে।

উল্যেখ যে, বোদা উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের টাকায় ভিক্ষুকদের পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির জন্য এসব উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..