× Banner
সর্বশেষ
জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে হামের টিকাদান কার্যক্রম শুরু -স্বাস্থ্যমন্ত্রী হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ায় ইরানে হামলা দুই সপ্তাহ স্থগিত আজ ৮ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় হরমুজ প্রণালি ইস্যুতে জাতিসংঘে সামরিক প্রস্তাব আটকে দিলো রাশিয়া-চীন আজ ৮ এপ্রিল বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে পানি সম্পদমন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আগামী প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী নববর্ষ ১৪৩৩ সবার জন্য হোক মঙ্গলময়

কালীগঞ্জে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে হামলার নিন্দা ও প্রতিবাদ

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ এপ্রিল, ২০১৯

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥  ঝিনাইদহ কালীগঞ্জে সরকারী খাস জমিতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে পাঠাগারের দুই সদস্যকে মারপিট করার প্রতিবাদে এক জরুরী সভার অনুষ্টিত হয়েছে। শনিবার বিকালে সরকারী মাহতাব উদ্দীন কলেজের পূর্ব পাশে আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে এ সভা অনুষ্টিত হয়।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীনোবন্ধুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্টাতা ও ওয়ার্ড আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজারাজুল হক, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্য ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক দপ্তর সম্পাদক ইমরান হোসেন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক আরিফ মোল্ল্যা, সদস্য ইসমাইল হোসেন, যুবলীগনেতা আরিফুল প্রমূখ।

বক্তারা বলেন, কালীগঞ্জ উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দসহ সমাজের সচেতন মহলের সস্মতিতে সরকারী খাস জমিতে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে সাইনবোর্ড স্থাপন করা হয়। কিন্তু কতিপয় ব্যাক্তি তাদের নিজ স্বার্থে ওই জমি হাতাতে পায়তারা করছে। তারা আরো বলেন, ওই স্থাপনার কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হলে প্রযোজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লিখিত অভিযোগ দিবেন। সাখে সাথে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩রা জুলাই ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আনুষ্টানিক ভাবে পাঠাগারটি অস্থায়ী জায়গাই শুভ উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..