× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

উত্তরসাজুরিয়া গ্রামে বাংলা নববর্ষ উপলক্ষে নগরকীর্তন, প্রার্থনা ও আলোচনাসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলাধীন উত্তরসাজুরিয়া(চৌদ্দমেদা) গ্রামে বাংলা নববর্ষ ১৪২৬ উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হয়েছে।

বাঙালির প্রাণের উৎসব বর্ষবরণ আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতির অনবদ্য অংশ। ঐতিহ্যের ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় পহেলা বৈশাখের ব্রাহ্মমুহূর্তে তারকব্রহ্ম নাম কীর্তনের মাধ্যমে নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়।

গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোর, বয়োজ্যেষ্ঠ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে প্রতিটি গৃহে হরিনাম সংকীর্তন হয়। সূর্যোদয়ের পূর্ব থেকেই আরম্ভ হওয়া কীর্তনের মাধ্যমে এক পুত-পবিত্র আত্মানন্দ আবহের সৃষ্টি হয়। এদিন সবাই গরম ভাত ও সামর্থ্য অনুসারে উন্নত খাবার গ্রহণ করেন। একে অপরে প্রেমালিঙ্গন প্রদান, বয়োজ্যেষ্ঠদের সশ্রদ্ধ প্রণামের দ্বারা আশীর্বাদ প্রার্থনা করেন। দুপুরের পরে গীতা পাঠ, ভজন ও কীর্তন অনুষ্ঠিত হয়।

নববর্ষের ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব শীর্ষক আলোচনা করেন সরকারি শেখ হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজের বাংলা বিভাগের প্রভাষক শ্রী দিনেশচন্দ্র জয়ধর। এরপর সর্বজীবের কল্যাণ কামনায় প্রার্থনা অনুষ্ঠিত হয়। পরিশেষে প্রসাদ বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..