× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

১৯৯৬ সাল থেকে গবেষণা, ফল স্বরুপ আজ বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

আমি সব সময় গবেষণাকে অত্যন্ত গুরুত্ব দেই। তখন (১৯৯৬ সাল) থেকেই আমরা গবেষণা শুরু করলাম। আজকে তার ফলে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় ২০১৮-১৯ অর্থবছরে শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিশেষ গবেষণা অনুদান এবং এনএসটি চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, যুগ পরিবর্তন হচ্ছে। বিশ্ব এগিয়ে যাচ্ছে। বিশ্বটাই হচ্ছে পরিবর্তনশীল। এই যুগের সাথে তাল মিলিয়ে চলেই আমাদের সব কাজ করতে হবে। আমরা কারো থাক থেকে পিছিয়ে থাকব না, এটাই হচ্ছে আমার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছিলাম বলেই আজকে অনেক ক্ষেত্রে উৎকর্ষতা লাভ করতে পেরেছি। আমরা এখন বিদেশেও পাঠাই, যাতে করে উচ্চ শিক্ষা গ্রহণ করে আসতে পারে। যেটা স্বাধীনতার পর সীমিত সম্পদ থাকা সত্ত্বেও জাতির পিতা শুরু করেছিলেন। কিন্তু সেইগুলো ৭৫’র পর সব বন্ধ করে দেওয়া হয়।

শেখ হাসিনা বলেন, আমি জানি প্রতিনিয়ত আমাদের গবেষণা করতেই হবে। তিনি বলেন, আমি এটা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অনেক মেধাবী। তারা কখনো পিছিয়ে থাকতে পারে না এবং পিছিয়ে থাকবে না। কিন্তু সেই সুযোগটা আমাদের সৃষ্টি করে দিতে হবে।

শেখ হাসিনা বলেন, ১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশ বিজ্ঞান শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) প্রতিষ্ঠা করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিব গবেষণাকে গুরুত্ব দিতেন বলেই তিনি এই অধ্যাদেশ জারি করে দিয়ে যান। বর্তমান বাংলাদেশে অর্থনীতির যে উন্নয়ন হয়েছে সেটাকে টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই বলেও মনে করেন প্রধানমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..