× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

কমলগঞ্জে অগ্নিকান্ডে নিঃস্ব হলো এক চা পরিবার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি(মৌলভীবাজার):   মৌলভীবাজারের কমলগঞ্জে অগ্নিকান্ডে নি:স্ব হলো এক চা শ্রমিক পরিবার।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজার লাইন এলাকায় মঙ্গলবার (৮ এপ্রিল) ভোর রাতে এ অগ্নিকান্ড ঘটে। মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় চা শ্রমিক পরিবারের ৬ লক্ষাধিক টাকার মালামাল।

আগুনে পুড়ে নি:স্ব হওয়া পরিবারের প্রধান চা শ্রমিক রামিয়া কুর্মী বলেন, গত সোমবার রাতের খাবার শেষ করে পরিবারের লোকজন নিয়ে ঘুমিয়ে পড়েছিলেন।

মঙ্গলবার ভোরে আগুনের তাপেই ঘুম ভাঙ্গে। এ সময় কোন রকমেই পরিবারের লোকজনকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পান। কিন্তু ঘরে রক্ষিত কোনকিছুই বের করতে পারেন না। চোখের সামনেই সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়েছে বলে জানান তিনি।

মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্প কুমার কানু ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..