× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

সপ্তদশ লোকসভা নির্বাচনে বেফাঁস বলায় ফেঁসে গেছেন ঊর্মিলা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে মুম্বাই (উত্তর) কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বলিউড তারকা ঊর্মিলা মাতন্ডকর। নির্বাচনী প্রচার করার সময় বুঝে না-বুঝে বিজেপির বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন। আর তাতেই ঘটেছে বিপত্তি। বিজেপির হিন্দুত্ব নীতিকে আক্রমণ করেছেন তিনি।

সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে হিংসা আর গভীর অসহিষ্ণুতা দানা বাঁধছে। গত পাঁচ বছরে তা আরও বেড়েছে। যা চলছে, তা অসহনীয়। এই ধর্মসহিষ্ণুতার জন্য পরিচিত। লোকমান্য তিলক, গান্ধীজি, বিবেকানন্দ এবং সর্দার প্যাটেলের জন্য বিখ্যাত হিন্দুধর্ম। আমি ভালোবাসা আর শ্রদ্ধায় বিশ্বাসী। হিন্দুত্বেও সমান বিশ্বাসী। বিজেপি যেভাবে হিন্দুত্বকে সবার সামনে তুলে ধরার চেষ্টা করছে, তা ঠিক নয়। এই হিন্দুধর্ম এখন সবচেয়ে বেশি হিংসাত্মক। এ কারণে আমি নরেন্দ্র মোদির সরকারকে অপছন্দ করি।’

এরপর ঊর্মিলা মাতন্ডকরের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেছেন সুরেশ নাখুয়া নামে এক বিজেপি নেতা। অভিযোগপত্রে তিনি দাবি করেছেন, ঊর্মিলা মাতন্ডকর এই মন্তব্যের মধ্য দিয়ে হিন্দুধর্মের মানুষের ভাবাবেগে আঘাত করেছেন। তাই তাঁর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক।

এবার বিজেপি নেতার এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা আর ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ঊর্মিলা মাতন্ডকর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক লিখিত বিবৃতিতে তিনি জানালেন, ‘আমার নামে অযথা কুৎসা রটানোর জন্য এই অভিযোগ করা হয়েছে। যে সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে বিজেপির ওই নেতা অভিযোগ করেছেন, সেখানে আমি বলেছি, বিজেপি হিন্দুধর্মের নামে বিভাজন এবং হিংসার রাজনীতি খেলছে। মানুষকে বিভ্রান্ত করে মহান ধর্মের নাম কলঙ্কিত করছে। হিন্দুধর্ম শান্তি, অহিংসাকে প্রাধান্য দেয়। আমি সেই হিন্দুধর্মে বিশ্বাস করি, যে ধর্ম আমাকে শিখিয়েছে, সারা বিশ্ব আমার পরিবার এবং অহিংসাই পরম ধর্ম।’

মহারাষ্ট্রে কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজেপি এখন ঊর্মিলা মাতন্ডকরকে ভয় পাচ্ছে। তাই এই তারকার বিরুদ্ধে এ ধরনের কুৎসা রটাচ্ছে।

ঊর্মিলা মাতন্ডকর গতকাল সোমবার মুম্বাই (উত্তর) কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে লোকসভা নির্বাচন হবে ২৯ এপ্রিল।


এ ক্যটাগরির আরো খবর..