× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

চিকিৎসকের আত্মহত্যায় স্ত্রীর জামিন নামঞ্জুর করেছেন আদালত

Kishori
হালনাগাদ: সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগে করা মামলায় তাঁর চিকিৎসক স্ত্রী তানজিলা হক চৌধুরীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আকবর হোসেন মৃধা শুনানি শেষে এই আদেশ দেন।

চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামি তানজিলার জামিন আবেদন মহানগর হাকিম আদালতে নামঞ্জুর হওয়ার পর তাঁরা মহানগর দায়রা জজ আদালতে ফের জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা দাবি করেন তানজিলা সম্পূর্ণ নির্দোষ। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে দেন। গ্রেপ্তারের পর থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তানজিলা।

গত ৩১ জানুয়ারি সকালে নগরের চান্দগাঁও আবাসিক এলাকার একটি বাসায় চিকিৎসক মোস্তফা মোরশেদ ইনজেকশনের মাধ্যমে নিজের শিরায় বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেন। তার আগে স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে ঘটনার আগের দিন রাতে চিকিৎসক দম্পতির মদ্ধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘটনার দিন ভোর চারটার দিকে বাসা থেকে বেরিয়ে বাবার বাড়িতে চলে যান তানজিলা। পরে স্ত্রীর সমালোচনা করে স্বামী ফেসবুকে পোস্ট দেন। ওইদিন রাতে পুলিশ অভিযান চালিয়ে নগরের নন্দনকানন এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তানজিলাকে গ্রেপ্তার করে। পরদিন চিকিৎসকের মা জোবেদা খানম বাদী হয়ে স্ত্রী, শ্যালিকা, দুই বন্ধুসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। এতে বলা হয়, আসামিরা মানসিক যন্ত্রণা ও উত্তেজনা সৃষ্টি করায় আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মৃত্যুর মুখে পড়েন মোস্তফা মোরশেদ।


এ ক্যটাগরির আরো খবর..