× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

বিয়ের ৩ মাসেই বিবাহবিচ্ছেদ প্রিয়ঙ্কা-নিকের

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

পহেলা ডিসেম্বর, ২০১৮তে গাঁটছড়া বেঁধেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তার পর বিদেশে হনিমুনও সেরেছেন। কিন্তু মাত্র তিনমাসেরই নাকি সেই সুখের সম্পর্ক শেষ। ইতিমধ্যেই নাকি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন দম্পতি! একটি মার্কিন ম্যাগাজিন সম্প্রতি এই দাবিই করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, ৩৬ বছরের নায়িকা এবং ২৬ বছরের গায়কের মধ্যে নাকি কোনও কিছু নিয়েই মতের মিল হয় না। কাজ, পার্টি, দু’জনের একান্ত সময় কাটানো— সব কিছু নিয়েই নাকি ঝামেলা হয় দু’জনের। এই জুটির ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই জুটি। এখন তারই দাম দিতে হচ্ছে।

কেন মতের মিল হচ্ছে না প্রিয়ঙ্কা-নিকের? সূত্রের দাবি, বিয়ের পর থেকে নিকের হয়ে যে কোনও সিদ্ধান্ত নাকি প্রিয়ঙ্কাই নিচ্ছেন। নিকের সিদ্ধান্তকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না নায়িকা। আর তাতেই নিকের আপত্তি। নিজস্ব মতামত হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তাঁর। বিয়ের আগে পর্যন্তও তাঁদের সম্পর্কের সমীকরণ এমন ছিল না বলেই দাবি ঘনিষ্ঠদের।

পরিবারও নিককে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বলেই খবর। তাঁদের নাকি মনে হয়েছিল, প্রিয়ঙ্কা পরিণতমনস্ক। গুছিয়ে সংসার করতে পারবেন। কিন্তু বিয়ের পর তাঁর আচরণ দেখে নিকের পরিবারের অনেকেরই মনে হচ্ছে, আসলে পার্টি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন প্রিয়ঙ্কা। বয়স ৩৬ হলেও হাবভাব এখনও যেন ২১ বছরের মেয়ের মতোই।

তবে প্রিয়ঙ্কা-নিকের বিবাহবিচ্ছেদ নিয়ে যতই কানাঘুষো শোনা যাক না কেন, প্রিয়ঙ্কার সম্প্রতি একটা পোস্ট কিন্তু অন্য কথা বলছে। নিক জোনাস ব্রাদার্সের মিউজিক ভিডিয়োয় অভিনয় করার পর সম্প্রতি প্রিয়ঙ্কা জোনাস ব্রাদার্সের কনসার্টে অংশগ্রহণ করেছিলেন। নিকের সঙ্গে সেই ছবিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

জোধপুরে গত ডিসেম্বরে তিন দিন ধরে বিয়ের অনুষ্ঠান চলেছিল নিক-প্রিয়ঙ্কার। ক্রিশ্চান এবং হিন্দু মতে বিয়ে করেছিলেন তাঁরা। সেই সুখের সময় এখন অতীত। খুব তাড়াতাড়িই এ বিয়ে ভেঙে যেতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও এ বিষয়ে প্রিয়ঙ্কা বা নিক এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।


এ ক্যটাগরির আরো খবর..