× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

রেলপথ মন্ত্রীকে সম্বর্ধনা দিলেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ

Kishori
হালনাগাদ: সোমবার, ১ এপ্রিল, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজনকে বিশাল গণ সম্বর্ধনা দিলেন ১৩০ বছরের ঐতিয্যবাহী বিদ্যাপিঠ বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ।

পঞ্চগড়ের বোদা উপজেলায় শনিবার সন্ধ্যায় বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্বর্ধনা ও তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্বর্ধনা গ্রহণ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  মাননীয় রেলপথ মন্ত্রী পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন (এম,পি)।

বোদা উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে সম্বর্ধনা ও তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমি, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমেদ (পি.পি.এম. সেবা), বোদা পৌরসভার মেয়র ও বোদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ ওয়াহিদুজ্জামান সুজা, বোদা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও বোদা উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।

স্বাগত বক্তব্য প্রদান করেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ জামিউল হক।

এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভবসহ সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..