× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সাজাপ্রাপ্ত আসামী তারেক রহমানকে ফিরিয়ে আনতে চায় সরকার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ মার্চ, ২০১৯

তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি। তিনি কারাগারে না থেকে বিদেশে অবস্থান করছেন। তাই তাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর বাসায় ব্রিটেনের হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তারেক রহমানকে ফেরত দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। ফেরত পেলে দ্রুত রায় কার্যকর করা হবে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের আদালত থেকে দণ্ডিত। তিনি একজন সাজাপ্রাপ্ত আসামি। তার স্থান কারাগারে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার জানান, তারেক রহমান এর বিষয়ে ব্রিটিশ আইন বিবেচনা করে সরকারের সাথে আলোচনা করা হবে। মামলার গুরুত্ব বিবেচনা করে সিদ্ধান্ত জানানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..