মাগুরা প্রতিনিধি: মাগুরা শহরের পারনান্দুয়লী টার্মিনাল এলাকায় গতকাল বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় সালাম মন্ডল (৮৩) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বাড়ি মাগুরা সদর উপজেলার লস্করপুর গ্রামে।
মাগুরা সদর থানার এসআই লিটন চন্দ্র দাস জানান, সকাল সাড়ে ৮ টার দিকে সালাম মন্ডল বাসটার্মিনালের সামনে থেকে রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে দর্শনাগামী ইউনিক পরিবহন নামের একটি যাত্রীবাহী তাকে ধাক্কা দেয়। এ সময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছে।