× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পঞ্চগড়ে পাঁচ উপজেলায় নৌকা ৪ স্বতন্ত্র ১

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ মার্চ, ২০১৯

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি:  পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা ৪টিতে ও স্বতন্ত্র ১টিতে নির্বাচিত হয়েছে। ১০ মার্চ প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। জেলার ২৮৬টি ভোট কেন্দ্রের শান্তিপূর্ণ ভোট ভোট সম্পন্ন হয়।

পঞ্চগড় সদর উপজেলায় নৌকা প্রতিকে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আমিরুল ইসলাম ২৬৪৯৯ ভোট পেয়ে বিজয়ী হযেছেন তার নিকটতম প্রতিদন্দি আবু দাউদ স্বতন্ত্র তিনি পেয়েছেন ১১০২৬ ভোট। পঞ্চগড় সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে কাজী আল তারেক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

তেঁতুলিয়া উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী কাজী মাহমুদুর রহমান ডাবলু ১৯৮৯২ ভোট পেয়ে উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদন্দি মোঃ মুক্তারুল হক স্বতন্ত্র তিনি পেয়েছেন ১৮২৪০ ভোট। তেঁতুলিয়া উপজেলায় ইউসুফ আলী ভাইস চেয়ারম্যান এবং রাজিয়া সুলতানা মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

আটোয়ারী উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী নৌকা প্রতিকে তৌহিদুল ইসলাম ৩৮২৬৩ ভোটে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি মোঃ আনিছুর রহমান স্বতন্ত্র তিনি পেয়েছেন ২৮৭১৩ ভোট। আটোয়ারী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহজাহান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেনু একরাম নির্বাচিত হয়েছেন।

দেবীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক চিসতি ৩০৯৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদন্দি মোঃ হাসনাৎ জামান চৌধরী জর্জ নৌকা প্রতিকে পেয়েছেন ২৬৩৪৯ ভোট। দেবীগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বাবুল হোসেন সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতু আক্তার নির্বাচিত হয়েছেন।

বোদা উপজেলায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী অধ্যাপক মোঃ ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতি পূর্বেয় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, ওই উপজেলায় ভাইস চেয়ারম্যান মোঃ মোখলেছার রহমান জিল্লুর এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে লক্ষি রানী নির্বাচিত হয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..