× Banner
সর্বশেষ
রাগবি সেভেনস চ্যাম্পিয়নশিপ ও মিনি স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হাম ও ডেঙ্গু মোকাবিলায় সরকার যথেষ্ট সক্ষম – স্বাস্থ্যমন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অর্থ আত্মসাৎ ও জাল চেক মামলায় বিএনপি নেতা বাবলু ও স্ত্রী কারাগারে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব বাংলাদেশ সরকারকে ৬ লাখ যক্ষ্মার কিট ও শিশুদের জন্য ওষুধ দিলো যুক্তরাষ্ট্র চট্টগ্রামের জলাবদ্ধতা আগামী ডিসেম্বরের মধ্যেই কমে আসবে – প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় ‘নতুন কুঁড়ি’ খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না – প্রধানমন্ত্রী

বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণে ইউএই এর সহায়তা কামনা

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

রাজধানীতে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যান্সার হাসপাতালসহ দেশের আট বিভাগীয় শহরে ক্যান্সার হাসপাতাল নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের সহায়তা কামনা করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ সচিবালয়ে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আলমেহিরি(Saed Mohammed Al Mehiri) স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসলে মন্ত্রী এই সহায়তা চান।

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের সিইও ডা. মানাল তারিম(Manal Taryum) সহ মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশাল জনগোষ্ঠীর বাংলাদেশে ক্যান্সার ও কিডনী রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এই রোগগুলোর চিকিৎসাও অত্যাধিক ব্যয়বহুল। কিন্তু সীমাবদ্ধ সম্পদের দেশে বিশাল জনগোষ্ঠীর জন্য সাশ্রয়মূল্যে ক্যান্সার ও কিডনী রোগের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা দুরূহ। রাজধানীতে এজন্য দুটি পৃথক সরকারি হাসপাতাল থাকলেও তা পর্যাপ্ত না। বিশেষ করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা রোগীদের চাহিদা মেটাতে এগুলোর সুবিধা খুবই অপ্রতুল।

তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ক্যান্সার ও কিডনী রোগের চিকিৎসায় হাসপাতাল নির্মানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সে অনুযায়ী দেশের আট বিভাগে ক্যান্সার হাসপাতাল এবং জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে কিডনী ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই উদ্যোগে আরব আমিরাত সরকারের সহায়তা কামনা করে মন্ত্রী বলেন, এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশের প্রান্তিক ও তৃণমূল জনসাধারণ ব্যাপক উপকৃত হবে।

এসময় রাষ্ট্রদূত আরব আমিরাতের নূর দুবাই ফাউন্ডেশনের উদ্যোগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে চোখের রেটিনা ও গ্লুকোমা চিকিৎসা সুবিধা সংযোজনের পরিকল্পনা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন। এই পরিকল্পনার অংশ হিসাবে চিকিৎসক ও নার্সদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানসহ বরিশাল মেডিকেল কলেজে রেটিনা ও গ্লুকোমা রোগের চিকিৎসা ইউনিট স্থাপন করা হবে। এসময় মন্ত্রী এ ধরণের ইউনিট দেশের আরো কয়েকটি মেডিকেল কলেজে স্থাপনের উদ্যোগ নিতে ফাউন্ডেশনের সিইওর প্রতি অনুরোধ করেন।

বাংলাদেশে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করার জন্য আরব আমিরাতের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য সর্বোত্তম পরিবেশ বিরাজ করছে। এদেশের বিশাল জনসংখ্যার চাহিদা অনুযায়ী বিনিয়োগের জন্য ব্যাপক সুবিধা রয়েছে।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করে জাহিদ মালেক বলেন, আরব আমিরাতে শ্রমিকসহ বিভিন্ন পেশায় বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ কাজ কছে। তাদের সম্মিলিত অংশগ্রহণ সে দেশের উন্নয়নেও অবদান রাখতে পারছে বলে বাংলাদেশ গর্বিত। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক মানব সম্পদ যেন সেদেশে যেতে পারে সে লক্ষ্যে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..