× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ভারতে পার করে দেয়ার কথা বলে গণধর্ষণ, আটক ৬

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ মার্চ, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্তে দুই নারীকে গণধর্ষণের অভিযোগে ৬ ধর্ষককে আটক করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) বিকেল ৫টায় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বেনাপোর পোর্ট থানার পুটখালী গ্রামের আলমের ছেলে সোহেল (৩০), আজগারের ছেলে আরিফ (২৯), আব্দুল খালেকের ছেলে আব্দুল্লা (২৭), মোর্শেদের ছেলে শিমুল (৩৫), আয়ুব বিশ্বাসের ছেলে প্লাবন (২৮), সামছুর কসায়ের ছেলে মোরশেদ (৩৫)। এছাড়া ধর্ষক রাফিউলকে (৩২) না পেয়ে তার বাবা ছাদেককে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।
ধর্ষকদের আটকে সহযোগিতাকারী পুটখালী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জদু  জানান, ধর্ষণের শিকার ওই দুই নারী ঢাকা থেকে ডাক্তার দেখানোর উদ্দেশে সীমান্ত পথে ভারতে যাওয়ার জন্য বেনাপোলের পুটখালী আসে।
শনিবার (১০ মার্চ) রাতে একদল বখাটে তাদের ভারতে পার করে দেবে বলে পুটখালী চরের মাঠ এলাকায় নিয়ে যায়। পরে ১০ থেকে ১২ জন তাদের আটকে রেখে গণধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালে মাসুদ করিম জানান, ধর্ষণের শিকার দুই নারী বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..