ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে উপজেলা পরিষদ নির্বাচন পরিবেশ পর্যবেক্ষণকালে ধামইরহাটের কৃতি সন্তান নির্বাচন কমিশনার কবিতা খানম রিটার্ণিং ও সহকারী রিটার্ণিং কর্মকর্তাকে উদ্দেশ্যকে করে বলেন, ‘নির্বাচনে যে কেউ অনিয়ম করলেই ব্যবস্থা নিন, কোন কার্পন্য করবেন না।’
আজ ৭ মার্চ বিকেল সাড়ে ৫ টায় উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনের পূর্বে উপজেলা নির্বাহী অফিস কক্ষে বক্তৃতাকালে তিনি উপরোক্ত কথা গুলো বলেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী আ.ন.ম আফজাল হোসেনের মুখে প্রশাসন ও পুলিশ নিরপেক্ষ দায়িত্ব পালন করছে এমন কথা শুনে তিনি বলেন, “প্রশাসন ও পুলিশের সুনাম যখন স্বতন্ত্র একজন প্রাথী করছে, তখন বলব সত্যিই পুলিশ ও প্রশাসন নিরপেক্ষ দায়িত্ব পালন করছে, এটা আমার উপজেলা এখানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না, নির্বাচনে প্রতিদ্বন্দীতা থাকবে, কিন্তু তা যেন প্রতিহিংসায় পরিসত না হয়।”
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, ইউএনও গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা শামিনুর আলম প্রামানিক, ওসি জাকিরুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আ. রশিদসহ স্থানীয় সাংবাদিক ও প্রার্থীগণ উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনার কবিতা খানক তার জন্মভূমি খড়মপুর গ্রামে মা-বাবার কবর জিয়ারত করেন এবং গ্রামের সাধারণ লোকজনদের সাথে কুশল বিনিময় করেন।