× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

কালীগঞ্জে মালিক চালক ও হেলপারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধি:  ঝিনাইদহের কালীগঞ্জে পরিবহন মালিক, চালক ও হেলপারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ মটর মালিক সমিতির কার্যালয়ে জেলা পুলিশের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ মটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ উদ্দীনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কৃষ্ণপদ সরকার।

অনুষ্ঠানে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক রজব আলী মন্টু, কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী, মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রায় ২ শতাধিক চালক ও হেলপার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার বলেন, সড়কে গাড়ী চালাতে হলে আগে মনকে ঠিক করতে হবে। অন্যমনস্ক হয়ে গাড়ি চালালে যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া নিয়মিত লুকিং গ্লাস দেখা, যেখানে সেখানে ওভারটেকিং না করা, নিয়ন্ত্রণের মধ্যে রেখে গাড়ী চালানোসহ বিভিন্ন দিক-নির্দেশনামুলক পরামর্শ প্রদাণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..