× Banner
সর্বশেষ
শতবর্ষের চলাচলের পথ বন্ধ, অবরুদ্ধ সংখ্যালঘু তিন পরিবার ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া

ভোলায় জেএসসি-জেডিসি পরীক্ষা দিতে পারেনি সহস্রাধিক শিক্ষার্থী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০১৫

ভোলা প্রতিনিধিঃ ভোলায় নদী ভাঙনে ভিটেবাড়ি হারিয়ে অন্যত্র চলে যাওয়া এবং বাল্য বিয়ের কারণে এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিতে পারেনি প্রায় ১ হাজার ২শ’ ছাত্র-ছাত্রী। এই পরীক্ষার মতো স্কুল ও মাদ্রাসার অভ্যন্তরীণ পরীক্ষায়ও উপস্থিতি কমে যাওয়ায় শঙ্কিত শিক্ষক-অভিভাবকরা।

আর দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য বিশেষ আর্থিক সুবিধার প্রয়োজন বলে জানালেন জেলা শিক্ষা অফিসার।

এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষার জন্য জেলার সাত উপজেলার ৪শ’ ৮৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪ হাজার ৭শ’ ৬ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। কিন্তু নভেম্বরে অনুষ্ঠিত পরীক্ষায় ১ হাজার ২৬৫ জন শিক্ষার্থী অংশ নেয়নি। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ ভাগ ছাত্রী ও ৪৭ ভাগ ছাত্র বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ভোলা সদরের কন্দকপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার মো. ফারুকুল ইসলাম বলেন, ‘অনেক বাড়ি-ঘর নদীতে বিলীন হয়ে যাওয়ায় অনেক পরীক্ষার্থীদের অভিভাবকরা অন্যত্র চলে গেছে।’

ভোলা সদরের চন্দ্রপ্রসাদ কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম জুয়েল বলেন, ‘জেএসসি পরীক্ষার্থী ৩টি ছেলে বিভিন্ন যায়গায় শিশু শ্রমের জন্য চলে যাওয়ায় পরীক্ষা দিতে পারেনি।’

পরীক্ষার আগে বিয়ে ও স্থানান্তরের কারণে মাঝপথে পড়াশোনা বন্ধের কথা জানালেন শিক্ষার্থী ও অভিভাবকরাও।

অন্যদিকে, সরকারিভাবে আর্থিক সুবিধা বা উপবৃত্তি চালুর তাগিদ দিলেন ভোলা জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে।

এ বছর ভোলায় জেএসসি’তে ১৫ হাজার ৮শ’ ১১ জন ও জেডিসি পরীক্ষায় ৭ হাজার ৬শ’ ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..