× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

প্রধানমন্ত্রীর সঙ্গে হাইজ্যাক বিমানের কর্মকর্তাদের সাক্ষাৎ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতায়ের হাত থেকে রক্ষার জন্য সেই বিমানের পাইলট ও ক্রুদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার গণভবনে বিমানের পাইলট ও কেবিন ক্রুরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাদের হিরো হিসেবে আখ্যায়িত করেন। তাদের সাহসিকতা ও দূরদর্শিতার জন্য অভিনন্দনও জানান প্রধানমন্ত্রী। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন সাংবাদিকদের ব্রিফ করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়া বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এ সময় বিমানের পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা গভীর মনোযোগ দিয়ে শুনেন এবং পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় ফ্লাইটের ফাস্ট অফিসার মুনতাসির মাহবুব ও ৫ কেবিন ক্রু উপস্থিত ছিলেন।

এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের এমডি মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন। গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইচেষ্টা করে পলাশ মাহমুদ নামে এক যুবক। বিমানের পাইলট ও ক্রুদের বিচক্ষণতায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে। পরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ছিনতাই চেষ্টাকারী নিহত হন।


এ ক্যটাগরির আরো খবর..