× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ভারতীয় চলচ্চিত্র ও বিজ্ঞাপন বন্ধ পাকিস্তানে

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

পাকিস্তানে ভারতীয় সব চলচ্চিত্র মুক্তি দেয়া বন্ধ ঘোষণা করেছে দেশটির সিনেমা অ্যাসোসিয়েশন। পাক তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরির ঘোষণা পর এক বিবৃতিতে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভারতীয় ফিল্ম ও ভারতের যেকোনো বিজ্ঞাপন ইলেক্ট্রনিক মাধ্যমগুলোতে প্রদর্শন বন্ধ ঘোষণা করে। পাকিস্তানি গণমাধ্যম ডন এ খবর প্রকাশ করে।

তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরি বলেন, চলচ্চিত্র প্রদর্শক সমিতি ভারতীয় সকল কনটেন্ট বর্জন করেছে। এখন থেকে কোনও ভারতীয় সিনেমা আর পাকিস্তানে মুক্তি পাবে না। এছাড়া ভারতীয় কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞাপনও পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া প্রদর্শিত হবে না।

পাকিস্তানে যদিও এর আগেই সুপ্রিম কোর্ট স্থানীয় টেলিভিশন চ্যানেলে ভারতীয় কনটেন্ট প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু এতদিন হলগুলোতে ভারতীয় সিনেমা প্রদর্শন হয়ে আসছিল।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ভারতের আধাসামরিক বাহিনী সিআরপিএফ-র অন্তত ৪২ জন সদস্য নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করে জইশ-ই-মুহাম্মদ। এরপর থেকে দুই দেশের মধ্যে চরম উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতে গত সোমবার ভোররাতে নিয়ন্ত্রণরেখা অতিক্রম পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে জইশের আস্তানা লক্ষ্য করে বোমাবর্ষণ করে ভারতীয় বিমানবাহিনী।


এ ক্যটাগরির আরো খবর..