× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

ঋতুপর্ণার ভবিষ্যতের হিরো ফুটফুটে এক শিশু

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

কোলে এক ফুটফুটে শিশু। হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই শিশুই নাকি ঋতুপর্ণার ভবিষ্যতের হিরো। ছবিটি শেয়ার করে এমনটাই লিখেছেন পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়।

আসলে এই শিশু অগ্নিদেব এবং সুদীপার ছেলে আদিদেভ। ছোট্ট আদিকে কোলে নিয়ে তাকে ভবিষ্যতের হিরো নাকি বলেছেন ঋতুপর্ণা স্বয়ং। এ কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অগ্নিদেব।

ছেলের নাম আদিদেভ রাখার পিছনে ছোট্ট ঘটনা রয়েছে। সুদীপা শেয়ার করেছিলেন, “সন্ধেবেলা ছেলের জন্ম। নাড়ি ওর গলায় জড়িয়ে গিয়েছিল। ওটি-র এক জন বয়স্ক নার্স বলেছিলেন, গলায় সাপ জড়িয়ে শিবঠাকুর এসেছে। শিবের নামেই ওর নাম রাখবেন। আমি ওঁর কথা অগ্রাহ্য করিনি। নাম খুঁজতে গিয়ে এক জায়গায় শিবের নাম পেলাম আদিদেভ। ওর বাবার সঙ্গেও নামের মিল হল। তাই এটা রেখেছি।’’

তবে আদিদেভের ডাকনাম প্রচুর। এমনিতে বাড়িতে আদি বলে ডাকা হবে। কিন্তু বাবা ডাকছেন গাবলু। মায়ের কাছে আদির আদরের নাম মোগলি। অগ্নিদেবের সঙ্গে ছেলের খুব মিল বলেই জানিয়েছিলেন সুদীপা।


এ ক্যটাগরির আরো খবর..