× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ছাতকে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকে আব্দুল কদ্দুছ ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহরের তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলাকার ১৫জন শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক মেধাবৃত্তির চেক ও সনদপত্র তুলে দেয়া হয়।

তাতিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খলিলুর রহমান মানিকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক দুলন তরফদারের পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাকটর মোস্তাফা আহসান হাবিব, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, ডাঃ আফসার উদ্দিন, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, শিক্ষানুরাগী সামছুদ্দিন মিয়া। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহরের তাতিকোনা গ্রামের শিক্ষানুরাগী মৃত আব্দুল কদ্দুছের পুত্র ও আব্দুল কদ্দুছ ওয়েলফেয়ার ট্রাষ্টের চেয়ারম্যান আলহাজ্ব ফজল আহমদ।

বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী আয়না মিয়া, শিক্ষক প্রনব দাস মিটু, শিক্ষার্থী তাহসিনা ফেরদৌস সুবহা প্রমুখ। সভাশেষে কৃতি শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির চেক ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..