× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

র‌্যাগিংয়ের অভিযোগে ইবির ৫ ছাত্রছাত্রী বহিষ্কার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

র‌্যাগিংয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকর্ম বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের কাছে সমাজকর্ম বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের তিন ছাত্রীকে ক্যাম্পাসের ফটকের কাছে র‌্যাগ দেন। ওই ঘটনায় ভুক্তভোগী ছাত্রীরা বিভাগের শিক্ষকদের কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভাগের একাডেমিক কমিটির জরুরি সভায় পাঁচ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়। বুধবার বিভাগীয় কমিটির সুপারিশক্রমে তাদের সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ।

বহিষ্কার হওয়া ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী হচ্ছেন- মেহেদী হাসান (রোল : ১৭২৮০০৩), মেহেদী হাসান রোমান (রোল : ১৭২৮০১৪), সুমাইয়া খাতুন (রোল : ১৭২৮০৭৪), আহমেদ যুবায়ের সিদ্দিকী ( রোল :১৭২৮০২০), মুহিদ হাসান (রোল : ১৭২৮০১০)।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নাসিম বানুকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটিতে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এবং ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন উপাচার্যের কাছে দিতে বলা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীরা জানান, বিভাগের বড় ভাইয়েরা তাঁদের ডেকে নিয়ে সিগারেটের ধোয়া দেন। গান গাইতে ও বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করেন। এ ঘটনার শিকার হয়ে বিভাগে লিখিতভাবে অভিযোগ করেন তাঁরা।

সমাজকর্ম বিভাগের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান বলেন, তিন শিক্ষার্থী র‌্যাগিংয়ের ঘটনায় বিভাগে লিখিতভাবে অভিযোগ করেছিল। একাডেমিক কমিটির সুপারিশ মোতাবেক তাদের সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, র‌্যাগিংয়ের ঘটনা স্বাভাবিক নয়। অত্যন্ত খারাপ কাজ। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..