× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

ভোলার চরফ্যাসনে সড়ক দূর্ঘটনায় নিহত-১,আহত-১

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার শশিভূষণে সড়ক দূর্ঘটনায় শাহিন(২৪) নামের এক যুবক নিহত হয়েছে। এসময় সাথে থাকা এক আরোহী আহত হয়েছে।

শনিবার(২৩জানুয়ারী) সকাল সাড়ে ১০টায় কলেরহাটের রাস্তার মাথায় চরফ্যাসন-দক্ষিণ আইচা সড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহিন লালমোহন থানার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ড চানমিয়ার হাট বাজারের মোঃ মহসিন মিয়ার ছেলে। আহত অপর ব্যক্তি মিজানুর রহমান। চরফ্যাসন পৌর ৫নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। আহত মিজানুর রহমানকে বরিশাল শের- ই বাংলা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাহিন ও মিজানুর রহমান চরফ্যাসনের মার্সেল শোরুমের ম্যানেজার। কোম্পানির কাজে মোটরসাইকেলে করে দক্ষিণ আইচা যাওয়ার পথে কলের হাট রাস্তার মাথায় বিপরিত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই শাহিন মারা যায়। সাথে থাকা মিজানুর রহমান গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার শাহিনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে জরুরি চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে বলে জানান চরফ্যাসন হাসপাতালের ডাঃ হিলারি ইয়াসমিন।

শশিভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.মনিরুল ইসলাম বলেন, লাশের প্রাথমিক অবস্থা দেখে চরফ্যাসন থানার এস আই নুরুল ইসলাম তথ্য সংগ্রহ করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..